“Original Photo © CityBarta.com | All Rights Reserved”


 জীবনের পথটা অনেক লম্বা। তাই শুধু চেহারা, স্টাইল বা মানুষ কী বলবে সেটা দেখে কাউকে বেছে নিও না।


একসময় সৌন্দর্য চোখে অভ্যাস হয়ে যায়। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করে, তোমার খেয়াল রাখে কিনা, তোমার খারাপ সময়ে পাশে থাকে কিনা, তোমাকে সম্মান করে কিনা।


বিয়ের পর একটা জিনিস বুঝেছি, পারফেক্ট মানুষ বলে আসলে কেউ নেই। তাই পারফেক্ট কাউকে খুঁজো না, এমন কাউকে খুঁজো যে তোমার জন্য পারফেক্ট। কারণ প্রত্যেক মানুষেরই খুঁত আছে। সময়ের সাথে সাথে তোমরা একে অপরের সেই খুঁতগুলো দেখবে, এমন কিছু অভ্যাস দেখবে যা হয়তো তোমার ভালো লাগবে না।


কিন্তু ভালোবাসা মানে শুধু একজনের ভালো দিকগুলোকে ভালোবাসা না। ভালোবাসা মানে তার অপূর্ণতাগুলো জেনেও তাকে বেছে নেওয়া।


আর একটা কথা, আমরা সবাই পৃথিবীকে আমাদের সেরা দিকটাই দেখাই। কিন্তু একজন জীবনসঙ্গী এমন একজন মানুষ, যে তোমার সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ,দুই দিকই দেখে।


তোমার রাগ, তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার অনিরাপত্তা, তোমার অভ্যাস, সবকিছুর সবচেয়ে কাছের সাক্ষী সে।


অনেক সময় এমনও হয়, তোমার সঙ্গী তোমাকে তোমার নিজের চেয়েও ভালো বুঝে ফেলে। তাই যখন তোমার সঙ্গী তোমাকে নিয়ে কোনো কথা বলে, কোনো পরামর্শ দেয় বা তোমার কোনো আচরণ নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে, তখন শুধু উত্তর দেওয়ার জন্য না, বোঝার জন্যও শোনো।


কারণ সম্পর্ক কোনো যুদ্ধ না, যেখানে একজন জিতবে আর একজন হারবে।

সম্পর্কে “আমি জিতলাম” বলে আসলে কিছু নেই। যদি একজন জিতে আর অন্যজন হেরে যায়, তাহলে শেষ পর্যন্ত সম্পর্কটাই হেরে যায়। আর যদি সম্পর্ক জিতে, তাহলে দুজনই জিতে।


জীবন অনেক ছোট। তাই কে ঠিক, কে ভুল, কে বেশি করলো, কে কম করলো, এই হিসাব করে জীবন পার করে দেওয়ার কোনো মানে নেই। একসাথে হাসো, একসাথে বোকামি করো, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো। কারণ একদিন এই ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।


আর একটা কথা,বিয়ে কখনো ৫০-৫০ না।

কখনো তুমি ৮০% দিবে, তোমার সঙ্গী ২০% দিবে। কখনো উল্টোটা হবে। যখন একজন ক্লান্ত হয়ে যাবে, তখন অন্যজনকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। এটাই টিমওয়ার্ক। এটাই সংসার। 💌


📸 Original Photo by CityBarta.com

© CityBarta.com — All Rights Reserved.

Unauthorized copying, reproduction, or redistribution of this image without permission is prohibited.


Previous Post Next Post

نموذج الاتصال